দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বার্তায় বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, ‘প্রতিশোধ আমাদের জাতির দাবি এবং এটি অবশ্যই নেওয়া হবে।’
বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা শেষে দেওয়া প্রথম বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘আমি আপনার পবিত্র রক্ত এবং এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি।’
রাষ্ট্রঘনিষ্ঠ ফার্স সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ‘আমাদের শত্রুরা জানে, এই বিষয়টি শুধু আমার অস্তিত্ব বা অন্য কোনো কর্মকর্তার ওপর নির্ভর করে না।’
তিনি আরও বলেন, যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাদের নাম ও পরিচয় ‘সম্পূর্ণভাবে জানা এবং নথিভুক্ত’ রয়েছে।
মোজতবার এই বক্তব্য আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির কয়েক ঘণ্টা পর। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তাহলে দেশটিকে ‘ধ্বংস করে দেওয়া হবে’।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বাবার জানাজাকে ঘিরে একটি বার্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মোজতবা খামেনি। তবে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনো তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি এখন পর্যন্ত লিখিত বিবৃতির মাধ্যমেই সমর্থকদের সঙ্গে যোগাযোগ করছেন।
মোজতবা খামেনি তার বার্তায় বাবার জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানান। তিনি এটিকে ‘শত্রুদের পরাজিত করা এবং ঐতিহাসিক উপস্থিতি’ হিসেবে উল্লেখ করেন।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন। একই ঘটনায় মোজতবা খামেনিও আহত হয়েছিলেন বলে জানা যায়। তবে এরপর থেকে তিনি জনসম্মুখে আসেননি।
সূত্র: আল-জাজিরা
/অ